• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ০৯:১৪:৫০ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

১৬ এপ্রিল ২০২৫ সকাল ১১:২৪:২১

আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আখাউড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠিত হয়েছে।

১৫ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কলেজপাড়াস্থ বাঁধন কমিউনিটি সেন্টারে আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও আখাউড়া রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বির সঞ্চালনায় আয়োজিত এক সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

Ad
Ad

নবগঠিত কমিটিতে মো. রুবেল আহমেদ (দৈনিক কালবেলা)-কে সভাপতি এবং মো. সাদ্দাম হোসেন (আরটিভি)-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া মো. নাজমুল আহমেদ রনি (সময়ের আলো) সাংগঠনিক সম্পাদক এবং মো. অমিত হাসান আপু (নব চেতনা) প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে মোট ১৫ সদস্য রয়েছেন, যাদের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা স্থান পেয়েছেন।

Ad

অনুষ্ঠানে সাংবাদিকতা পেশার মান উন্নয়ন ও ঐক্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেন এবং পেশাগত দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫১








সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮



Follow Us