• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩২:৫৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মাধবপুরে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৫ জানুয়ারী ২০২৪ রাত ০৮:১০:৫২

মাধবপুরে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ‘এগারো পেরিয়ে বারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

Ad

এ উপলক্ষে ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় শুরুতেই এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা শিল্পকলা একাডেমিতে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

Ad
Ad

এশিয়ান টিভির মাধবপুর প্রতিনিধি আজিজুর রহমান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খান, সাবেক আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মুসলিম, উপজেলা বিআরডিবি অফিসার ফয়সাল চৌধুরী, যুবলীগ সভাপতি ফারুক পাঠান প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন মাধবপুর মডেল প্রেস ক্লাবের সকল পর্যায়ের সদস্যবৃন্দ, রাজনৈতিক সামাজিক সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

বক্তারা এশিয়ান টিভিকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে সাধারণ মানুষের পাশে থাকার জন্য ভূয়সি প্রশংসা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us