• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৫:১৯ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

আখাউড়ায় ভুয়া সাংবাদিক আটক, পরে মুচলেকায় মুক্ত

২৫ নভেম্বর ২০২৩ সকাল ০৯:৪৪:০৯

আখাউড়ায় ভুয়া সাংবাদিক আটক, পরে মুচলেকায় মুক্ত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাজার পরিচালনা কমিটির নির্বাচন চলাকালে এক ভুয়া সাংবাদিককে আটক করে প্রশাসন।

Ad

২৪ নভেম্বর শুক্রবার সকালে খড়মপুর কল্লা শহীদ মাজার পরিচালনা কমিটির নির্বাচনের সময় তাকে আটক করা হয়।

Ad
Ad

৭ ঘণ্টা আটক রাখার পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। আটক ব্যাক্তি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের উত্তরপাড়ার মৃত মাতাব মিয়ার ছেলে এম এ আমানুল্লাহ (৪০)। তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্য পরিদর্শক।

নির্বাচনে দায়িত্বরত কর্মকার্তার সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে খড়মপুর মাজার পরিচালনা কমিটির নির্বাচন শুরু হয়। ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে ওই ব্যাক্তি সাংবাদিক পরিচয় দিয়ে ভোটকেন্দ্রের আশেপাশের ভিডিও এবং ছবি তুলছিলেন। তার আচরণে সন্দেহ হলে নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে সাংবাদিকতার পরিচয়পত্র দেখাতে বলেন। তখন আমানুল্লাহ কোনো পরিচয়পত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্য পরিদর্শক হিসেবে সরকারি চাকরি করেন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচনে দায়িত্বে থাকা আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, আমানুল্লাহ নামের ওই ব্যাক্তি সকালে ভোট কেন্দ্রের আশপাশের ঘোরাঘুরি করে ভিডিও এবং ছবি তুলছিলেন। তখন তাকে সন্দেহ হলে তার পরিচয় জানতে চাই। তখন তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। আমরা তার পরিচয়পত্র দেখাতে বলি। কিন্তু তিনি তা দেখাতে না পারায় তাকে আটক করি। আমরা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে তার কর্মস্থল শাল্লা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, সে সরকারি কর্মচারি, আমানুল্লাহ সাংবাদিকতা করতে পারে না। এমনিতেও সে নিয়মিত অফিস করে না। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:৩৮








শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২১


Follow Us