• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২১:০০ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

পূর্বাচলে প্লট দুর্নীতি

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল

১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল

নিজস্ব প্রতিবেদক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নিয়ে দায়ের করা দুটি মামলার রায় কাল ২ ফেব্রুয়ারি সোমবার ঘোষণা করা হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ৩৬ জন এ মামলার আসামি।

Ad

ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম সোমবার বেলা ১১টার দিকে রায় ঘোষণা করবেন বলে আদালত সূত্রে জানা গেছে।

Ad
Ad

পূর্বাচল প্রকল্পে ২০ কাঠা সরকারি প্লট অনিয়ম করে বরাদ্দ নেওয়ার অভিযোগে আলাদা দুটি মামলা দায়ের হয়। একটি মামলায় শেখ হাসিনা, টিউলিপ ও রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জন এবং অপর মামলায় শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনা সিদ্দিকসহ আরও ১৮ জন আসামি করা হয়।

প্রথম মামলার তদন্তকারী ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান। গত বছরের ১৩ জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে এ মামলা দায়ের হয়। পরে ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এই মামলায় ২৮ জন সাক্ষী সাক্ষ্য দেন।

দ্বিতীয় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে দায়ের হওয়া এ মামলায়ও পরবর্তীতে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এ মামলায় ৩১ জন সাক্ষী সাক্ষ্য দেন।

গত ১৮ জানুয়ারি প্রথম মামলার এবং ১৩ জানুয়ারি দ্বিতীয় মামলার যুক্তি উপস্থাপন শেষে বিচারক রবিউল আলম উভয় মামলার রায় ঘোষণার জন্য কালকের তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ৩১ জুলাই আদালত উভয় মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। সোমবার রায় ঘোষণার মধ্য দিয়ে মামলা দুটির বিচারিক কার্যক্রমের সমাপ্তি হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে পূর্বাচল প্লট দুর্নীতির পৃথক চার মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি অন্যান্য আসামিদেরও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০







ডিএনসিসি প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডিএনসিসি প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:৩৯


Follow Us