• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০১:০০:৪৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক মোস্তাফিজুর

৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:২৩:৩৮

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক মোস্তাফিজুর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) ২০২৬ মেয়াদের নির্বাহী কমিটি নির্বাচনে সিনিয়র জেলা ও দায়রা জজ (যশোর) মোহাম্মদ আলী হোসাইন সভাপতি আর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মহাসচিব নির্বাচিত হয়েছেন।

Ad

২ ডিসেম্বর মঙ্গলবার বেলা তিনটা থেকে অনলাইন মাধ্যমে (ই-মেইলে) ভোট গ্রহণ শুরু হয়ে চলে রাত পৌনে আটটা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র জেলা জজ (পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক) মো. নূরে আলম ফলাফল ঘোষণা করেন।

Ad
Ad

নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপপরিচালক (যুগ্ম জেলা জজ) মুহা. মাসুদুজ্জামান, আইন কমিশনের অনুবাদ কর্মকর্তা (সিনিয়র সিভিল জজ) উজমা শুকরানা।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত ১০ জন হলেন ফেরদৌস আরা, মো. আবদুল মালেক, শাম্মী হাসিনা পারভীন, ফাহমিদা জাহাঙ্গীর, মো. ইয়াছির আরাফাত, মেহেদী হাসান মণ্ডল, মো. আবদুছ সালাম, মোহাম্মদ হারুন-অর-রশীদ, শ্যাম সুন্দর রায় ও মুনতাসির আহমেদ।

যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত পাঁচজন হলেন মো. তাজউল ইসলাম, ইফতি হাসান ইমরান, শাকিল আহমদ, ছগির আহমেদ ও মো. আহসান হাবিব। সহকারী মহাসচিব পদে নির্বাচিত পাঁচজন হলেন মো. আলমগীর হোসেন (শুভ), আবদুল হান্নান (আফনান), জিয়া উদ্দিন আহমেদ, তাকিয়া সুলতানা ও ইব্রাহিম খলিল মুহিম।

কোষাধ্যক্ষ পদে মো. কুদরাত-ই-খোদা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অনন্যা রায়, দপ্তর সম্পাদক পদে মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম শরিয়ত উল্লাহ, প্রচার সম্পাদক মো. মোস্তানছির রহমান, আপ্যায়ন সম্পাদক আবু তাহের তাহসান, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক মাহমুদুল হক নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত ১৬ জন হলেন নজুরুল ইসলাম, মো. মজনু মিয়া, মো. তুহিনুল ইসলাম, সাদিয়া ইসলাম, ফারজানা দিবা লিসা, শম্পা ইসলাম, মুহাম্মদ আলী তালহা, তনয় সাহা, মোসা. শারমিন খাতুন, মোছা. মৌসুফা তানিয়া, মো. বায়জিদ রায়হান, মো. রায়হান, সরওয়ার কামাল, রোজিনা আক্তার, সোহেল রানা ও মোসা. জান্নাতুল নাইম মিতু।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us