• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:০০:৪০ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ আপিল বিভাগের

১ জুন ২০২৫ সকাল ১০:২২:২১

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ আপিল বিভাগের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

১ জুন রোববার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের সমন্বয়ে আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

সবশেষ আপিল শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী আদালতকে বলেন, জামায়াতকে নিবন্ধন দেয়ার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায়ের অপেক্ষায় তারা।

সেদিন ইসির আইনজীবী আদালতকে আরও জানান, সুপ্রিম কোর্টের প্রশাসনিক সিদ্ধান্তের পর ইসির প্রতীকের তালিকা থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাদ দেয়া হয়েছে। নিবন্ধন ফিরে পেলে অন্য প্রতীক বেছে নিতে হবে দলটিকে।

যদিও জামায়াতের আইনজীবী বলছেন, দাঁড়িপাল্লাকে রাজনৈতিক দল প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবে না এটি আদালতের কোনো রায় নয়। সে কারণে দাঁড়িপাল্লা প্রতীক পেতে জামায়াতের কোনো বাধা নেই।

এর আগে এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯



Follow Us