• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৭:৫৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রাথমিকে শিক্ষকদের দ্বিতীয় ধাপের মৌখিক শুরু ১৪ মার্চ

১৩ মার্চ ২০২৪ দুপুর ০১:০৪:৩৭

প্রাথমিকে শিক্ষকদের দ্বিতীয় ধাপের মৌখিক শুরু ১৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা (ভাইবা) আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে। এ ধাপে নির্বাচিতদের মৌখিক পরীক্ষা চলবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত।

Ad

১৩ মার্চ বুধবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এক বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

তথ্য কর্মকর্তা জানান, প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় পর্বে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরআগে দ্বিতীয় ধাপে তিন বিভাগের ২২ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ ফেব্রুয়ারি । এ পরীক্ষায় প্রার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। ২০ ফেব্রুয়ারি এ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়ে মেীখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।

প্রসঙ্গত, ৮ ডিসেম্বর প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলোতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। তাদের চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২ হাজার ৪৯৭ জন চাকরিপ্রার্থী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬





আজ পবিত্র শবেবরাত
আজ পবিত্র শবেবরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৫


Follow Us