• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:২৪:৪৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: নেতানিয়াহু

২২ জুন ২০২৬ সকাল ১০:২৫:২৪

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননের বাফার জোন থেকে ইসরায়েলি সেনা আপাতত প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী দীর্ঘ সময় ওই এলাকায় সেনা মোতায়েন রাখা হবে।

২১ জুন রোববার এক স্মরণসভায় দেওয়া বক্তব্যে নেতানিয়াহু এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত গোষ্ঠীগুলোর ওপর চাপ অব্যাহত থাকবে।

নেতানিয়াহু আরও বলেন, চলমান কূটনৈতিক আলোচনা যাই হোক না কেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। একই সঙ্গে গত এক বছরে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে তিনি দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেন।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও জানান, সীমান্তবর্তী বাফার জোন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই। পাশাপাশি সীমান্ত এলাকায় সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি ইঙ্গিত দেন।

অন্যদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অভিযোগ করেছে যে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। তারা লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

সূত্র: শাফাক নিউজ
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫





Follow Us