আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) পর্যালোচনার সুযোগ চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছিল ইসরাইল। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। ইসরাইলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
ইসরাইলি টেলিভিশন চ্যানেল-১২ জানিয়েছে, দেশটির কর্মকর্তারা চুক্তির বিষয়বস্তু যাচাই করার সুযোগ চেয়েছিলেন, কিন্তু তা দেওয়া হয়নি। ফলে তারা চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ সম্পর্কে অবগত হতে পারেননি।
এ বিষয়ে ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ ও সমালোচনা বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি চুক্তির বিস্তারিত বিষয়ে পুরোপুরি অবগত নন। তিনি আরও বলেন, বিষয়টি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত এবং ইসরাইলের নিজস্ব নিরাপত্তা স্বার্থ রয়েছে।
ইসরাইলি গণমাধ্যমে দাবি করা হয়েছে, দেশটির নীতিনির্ধারকদের মধ্যে এই সমঝোতা স্মারক নিয়ে গভীর হতাশা বিরাজ করছে, বিশেষ করে লেবানন থেকে সেনা প্রত্যাহার এবং হামলা বন্ধসংক্রান্ত শর্তগুলো নিয়ে প্রশ্ন উঠেছে।
আই২৪ নিউজ চুক্তিটিকে ‘বিতর্কিত’ হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে নেতানিয়াহু বলেছেন, ‘ইরানের সঙ্গে চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত, এটি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হয়েছে।’
এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানিয়েছিলেন যে তারা এই সমঝোতা স্মারকের শর্ত মানতে বাধ্য নয়।
সূত্র: মিডল ইস্ট আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available