• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:৩১:৪৭ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত

১৩ জুন ২০২৬ বিকাল ০৩:১২:৫৩

অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যের জোরহাটে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে। অবতরণের পরপরই বিমানটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

১৩ জুন শনিবার জোরহাট বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিমানটি অবতরণের সময় বিমানবাহিনীর ঘাঁটির ভেতরেই আছড়ে পড়ে এবং পরে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ পরিচালনার জন্য জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ভারতীয় বিমান বাহিনী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

আন্তোনভ এএন-৩২ পরিবহন বিমানকে ভারতীয় বিমানবাহিনীর অন্যতম নির্ভরযোগ্য কর্মযান বা ওয়ার্কহর্স হিসেবে বিবেচনা করা হয়। তৎকালীন সোভিয়েত ইউনিয়নে ভারতের বিশেষ চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছিল এ ধরনের বিমান।

বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে প্রায় ১০০টি এএন-৩২ বিমান রয়েছে। প্রতিকূল আবহাওয়া, উচ্চ পার্বত্য বিমানঘাঁটি এবং উষ্ণ ক্রান্তীয় অঞ্চলেও কার্যকরভাবে পরিচালিত হতে পারে এই বিমান। এটি সর্বোচ্চ ৭ দশমিক ৫ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহনে সক্ষম। দুর্গম এলাকায় রসদ পরিবহনে এ বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এর আগে চলতি বছরের মার্চ মাসে আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় বিমানের দুই পাইলট নিহত হন।

বিমানটি জোরহাট বিমানঘাঁটি থেকে নিয়মিত উড্ডয়নের পর কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগ হারায়। পরে জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
১৩ জুন ২০২৬ বিকাল ০৫:২৪:৩৪










Follow Us