• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আষাঢ় ১৪৩৩ রাত ১২:০৪:৩১ (20-Jun-2026)
  • - ৩৩° সে:

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা

৮ জুন ২০২৬ সকাল ০৮:১১:২৮

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই ফিলিপাইন, জাপান ও ইন্দোনেশিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৮ জুন সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের আশঙ্কা, ভূমিকম্পের জেরে ফিলিপাইনের উপকূলে প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলীয় এলাকায় ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে ফিলিপাইন, জাপান ও ইন্দোনেশিয়া সরকার সুনামি সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক ঢেউ আঘাত হানতে পারে। ফলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়র এক জরুরি বার্তায় বলেন, “কোনো ধরনের বিলম্ব না করে সবাই নিরাপদ ও উঁচু স্থানে চলে যান।” তিনি জানান, মিন্দানাওর কয়েকটি উপকূলীয় এলাকায় ইতোমধ্যে ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।

অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও নাগরিকদের সুনামি সতর্কতা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “যদি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়, তাহলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিন।”

তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি, আল জাজিরা
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১৯ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:৪৬







আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
১৯ জুন ২০২৬ বিকাল ০৫:৫৬:২৯

Follow Us