• ঢাকা
  • |
  • সোমবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১২:০৭:৩৫ (18-May-2026)
  • - ৩৩° সে:

লেবাননে প্রাণ হারিয়েছে ইসরায়েলি বাহিনীর ২০ সদস্য

১৭ মে ২০২৬ সকাল ১১:৩০:১৮

লেবাননে প্রাণ হারিয়েছে ইসরায়েলি বাহিনীর ২০ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধে আরও এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া লেবানন যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

শনিবার ইসরায়েলি সেনাবাহিনী নিহত কর্মকর্তার পরিচয় প্রকাশ করে জানায়, তার নাম ক্যাপ্টেন মাওজ ইসরায়েল রেকানাতি (২৪)। তিনি অধিকৃত পশ্চিম তীরের ইতামার বসতির বাসিন্দা ছিলেন এবং গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুর পর তাকে লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

Ad
Ad

এদিকে হিজবুল্লাহ একাধিক বিবৃতিতে দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা, ট্যাংক, বুলডোজার ও সামরিক যানবাহিনীর ওপর হামলা চালিয়েছে।

Ad

অন্যদিকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সুর, বিনতে জবেইল ও নাবাতিয়েহ জেলার বিভিন্ন গ্রামে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৯৬৯ জন নিহত এবং ৯ হাজার ১১২ জন আহত হয়েছেন।

শনিবারই হিজবুল্লাহ সম্ভাব্য কোনো শান্তি চুক্তি প্রত্যাখ্যান করে। সংগঠনটি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের চাপে লেবাননের কর্তৃপক্ষ বিভিন্ন ছাড় দিচ্ছে। হিজবুল্লাহর মতে, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা দেশটির দখলদারিত্ব ও লেবাননের ভূখণ্ড ও সম্পদের ওপর তাদের ‘আকাঙ্ক্ষাকে’ বৈধতা দেবে।

তারা শান্তি চুক্তির পরিবর্তে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহার, সব ধরনের হামলা বন্ধ, বন্দি মুক্তি এবং শর্তহীন পুনর্গঠনের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মে ওয়াশিংটনে অনুষ্ঠিত তৃতীয় দফা আলোচনায় লেবানন ও ইসরায়েল ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়। একই সঙ্গে উভয় পক্ষ শান্তি চুক্তির লক্ষ্যে চতুর্থ দফা আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়।

সূত্র: আল-জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা
সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা
১৭ মে ২০২৬ রাত ০৯:৪৮:১১











Follow Us