আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করেছেন। চীন সফরের সময় প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকের পর শুক্রবার ফক্স নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘কাউকে স্বাধীন করে দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই।’


এর আগে লাই চিং-তে বলেছিলেন, তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই, কারণ তারা নিজেদের একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবেই বিবেচনা করে।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাইওয়ানকে সমর্থন দিয়ে আসছে এবং মার্কিন আইন অনুযায়ী দ্বীপটির আত্মরক্ষায় সহায়তা দেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে। তবে একই সঙ্গে ওয়াশিংটনকে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও বজায় রাখতে হয়।
এর আগে ট্রাম্প বলেছিলেন, স্বশাসিত এই দ্বীপকে ঘিরে তিনি ‘কোনো পক্ষকেই প্রতিশ্রুতি দেননি’।
চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনাও কখনো নাকচ করেনি বেইজিং।
ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতি হলো, তারা তাইওয়ানের স্বাধীনতাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করে না। একই সঙ্গে ‘এক চীন নীতি’ মেনে চলা বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার অন্যতম শর্ত।
চীন ইতোমধ্যেই তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সমালোচনা করেছে। বেইজিং তাকে ‘সমস্যা সৃষ্টিকারী’ এবং ‘দুই পাড়ের শান্তি বিনষ্টকারী’ বলেও আখ্যা দিয়েছে।
সূত্র: বিবিসি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available