আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনার মধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন। এতে তিনি সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।
ভিডিও বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমান পরিস্থিতি দলের জন্য এক ধরনের ‘অগ্নিপরীক্ষা’। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং ‘ভোট লুট ও কারচুপির মাধ্যমে’ বিজেপি ক্ষমতায় এসেছে।


তিনি আরও দাবি করেন, ভোট-পরবর্তী সহিংসতায় তৃণমূল কংগ্রেসের ১১ জন কর্মী নিহত হয়েছেন। তাঁর ভাষায়, ‘যারা মানুষের রায়কে প্রভাবিত করে ক্ষমতায় এসেছে, তারা দীর্ঘদিন টিকে থাকতে পারে না।’

অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনকে মাঠপর্যায়ে আরও সক্রিয় করার ওপর জোর দেন। তিনি বলেন, রাজনৈতিক সংগ্রাম ও আন্দোলনের ঐতিহ্য স্মরণ করে দলকে সামনে এগোতে হবে।
এদিকে একই সময়ে ভোট-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক অঙ্গনে এই পরিস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত রয়েছে।
ভিডিও বার্তার শেষে অভিষেক বলেন, ‘যেখানেই ডাকবেন, আমি সেখানে পৌঁছে যাব।’
সূত্র: রয়টার্স, দ্য হিন্দু
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available