আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় কিছুটা অগ্রগতি হচ্ছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন, তবুও কূটনৈতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত রয়েছে বলে তিনি মনে করেন।
১৩ মে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, ‘আমার মনে হয় আমরা উন্নতি করছি। তবে মূল প্রশ্ন হলো, আমরা কি প্রেসিডেন্টের নির্ধারিত সীমার মধ্যে থেকে যথেষ্ট অগ্রগতি অর্জন করতে পারছি?’


তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান অত্যন্ত স্পষ্ট—ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না এবং এ লক্ষ্য নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের প্রধান শর্ত।

ভ্যান্স বলেন, ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতি করেছে, তবে যুক্তরাষ্ট্রের মৌলিক অবস্থান অপরিবর্তিত রয়েছে।
তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না—এ বিষয়ে তিনি এবং প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ একমত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available