• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:২৬:৩০ (07-May-2026)
  • - ৩৩° সে:

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৪, গ্রেফতার ৪৩৩

৭ মে ২০২৬ বিকাল ০৩:৩১:২৮

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৪, গ্রেফতার ৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতায় এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৪৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

৬ মে বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক (ডিজিপি) সিদ্ধনাথ গুপ্ত।

Ad
Ad

তিনি বলেন, ‘নির্বাচন-পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যজুড়ে ২০০টির বেশি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Ad

গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ৪ মে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করলে সেদিন রাত থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতার খবর আসতে শুরু করে।

অভিযোগ রয়েছে, ফল প্রকাশের পর কলকাতাসহ বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বিজেপি সমর্থকরা এবং তৃণমূল কর্মীদের ওপর হামলা হয়। আবার অনেক এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের ওপরও হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

নিহতদের মধ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয় দলের সমর্থক রয়েছেন। সহিংসতার ঘটনায় দুই দলই একে অপরকে দায়ী করছে।

এদিকে, পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব চন্দ্রনাথ রথ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় বিজেপি নেতারা অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে রাজনৈতিক হামলা চালাচ্ছে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি-সমর্থিত দুষ্কৃতিকারীরাই রাজ্যে সহিংসতা ছড়াচ্ছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন
৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন
৭ মে ২০২৬ বিকাল ০৫:১৪:৪৭











Follow Us