• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:২৪:৩৯ (03-May-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, একদিনে নিহত ৪১

৩ মে ২০২৬ দুপুর ১২:২০:৩৪

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, একদিনে নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে নির্বিচার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফের হামলায় দেশটিতে একদিনে নিহত হয়েছে ৪১ জন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২ মে শনিবার লেবাননের হাব্বুশ এলাকায় এই বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার আগে হাব্বুশ এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী।

Ad
Ad

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই মাস ধরে চলা ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৯ জনে। এ ছাড়া আহতের সংখ্যা ৮ হাজারের বেশি।

Ad

পাল্টা জবাবে লেবানন ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা জোরদার করেছে হিজবুল্লাহ। ২ মে শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলি বাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, আত্মঘাতী ড্রোন ও কামান থেকে গোলাবর্ষণ করা হয়েছে। এদিকে, শান্তি আলোচনার জন্য দেওয়া ১৪ দফা প্রস্তাবে লেবাননসহ সব রণাঙ্গনে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের দাবি করেছে ইরান।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us