আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনাবাহিনী।
২৮ এপ্রিল মঙ্গলবার থেকে বুধবার ভোর পর্যন্ত চালানো একাধিক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।


লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলার মধ্যে একটি ডাবল-ট্যাপ হামলায় অন্তত পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন সিভিল ডিফেন্স কর্মী ছিলেন, যারা আগের হামলার পর উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন। এছাড়া এ ঘটনায় লেবাননের সেনাবাহিনীর দুই সদস্য আহত হয়েছেন।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এবং প্রেসিডেন্ট যোসেফ আউন হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন। তারা যুদ্ধবিরতি কার্যকর রাখতে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর তিন যোদ্ধাকে হত্যা করেছে এবং গোষ্ঠীটির অবকাঠামো লক্ষ্য করে আঘাত হেনেছে। তারা আরও জানায়, ইয়েলো লাইনের উত্তরে অর্থাৎ তাদের নিয়ন্ত্রণের বাইরেও কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নির্মিত হিজবুল্লাহর একটি বড় টানেল নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই টানেল ব্যবস্থায় বিভিন্ন সামরিক সুবিধা ছিল বলে দাবি করেছে ইসরায়েল।
এদিকে বিমান হামলার পাশাপাশি আর্টিলারি হামলা ও বিস্ফোরণও চালানো হচ্ছে বলে জানা গেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available