আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক খাতে ইতোমধ্যে এক ট্রিলিয়ন ডলার ব্যয় করেছেন বলে জানিয়েছেন দেশটির সিনেটর এবং ডেমোক্র্যাটিক পার্টির নেতা বার্নি স্যান্ডার্স।
স্থানীয় সময় ১২ এপ্রিল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।


বার্নি স্যান্ডার্স বলেন, মার্কিন প্রেসিডেন্ট ইতোমধ্যে এক ট্রিলিয়ন ডলার ব্যয় করেছেন। এখন তিনি এই খাতে আরও ৫০০ বিলিয়ন ডলার বরাদ্দ চান।

মার্কিন এই সিনেটর আরও বলেন, অতিরিক্ত এই ব্যয়ের অর্থ জোগাড় করতে ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্যসেবা, শিশু যত্নসহ কর্মজীবী মানুষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন খাতে ব্যয় কমানোর পরিকল্পনা করছেন।
বার্নি স্যান্ডার্স বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। আরও অস্ত্র ও যুদ্ধ সরঞ্জামে বিনিয়োগ না করে মানুষের কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বিনিয়োগ করা উচিত।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এরপর ইরানও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। এসব হামলায় মার্কিন সামরিক ঘাঁটির বিলিয়ন বিলিয়ন ডলারের সরঞ্জাম নষ্ট হয়। এছাড়াও ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্বে তেলের দাম হু হু করে বেড়েছে। বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available