• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৫:৩৭:২৫ (20-Jun-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী হত্যায় ট্রাম্পের সমবেদনা

১০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২৮:০৯

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারী হত্যায় ট্রাম্পের সমবেদনা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি নারী নিলুফার ইয়াসমিন হত্যাকাণ্ডে গভীর শোক ও নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ২ এপ্রিল ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে এক হামলায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় নিলুফার ইয়াসমিনকে। এ ঘটনায় হাইতির এক নাগরিককে অভিযুক্ত করা হয়েছে।

ঘটনার এক সপ্তাহ পর ৯ এপ্রিল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও প্রকাশ করে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান ট্রাম্প।

তিনি অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সাময়িক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে হাইতির নাগরিকদের যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দিয়েছিলেন, যা অপব্যবহার করে অপরাধীরা দেশে প্রবেশ করেছে।

ট্রাম্প বলেন, তার প্রশাসন ওই কর্মসূচি বাতিলের চেষ্টা করছে, তবে আদালতের কিছু সিদ্ধান্তের কারণে তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

নিহত ইয়াসমিনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি সবার কাছে তার জন্য প্রার্থনার আহ্বান জানান এবং ঘটনার দ্রুত ও কঠোর বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এদিকে, প্রবাসী বাংলাদেশিরা এ হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১৯ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:৪৬







আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
১৯ জুন ২০২৬ বিকাল ০৫:৫৬:২৯

Follow Us