• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩২ বিকাল ০৫:০৯:২১ (08-Apr-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য ‘রাজনৈতিক বিপর্যয়’: ইয়ার লাপিদ

৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৫:০৮

যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য ‘রাজনৈতিক বিপর্যয়’: ইয়ার লাপিদ
“ইয়ার লাপিদ”

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ কঠোর সমালোচনা করেছেন সরকারের। তিনি এটিকে দেশের জন্য বড় ধরনের ‘রাজনৈতিক বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছেন।

মধ্যপন্থী ইয়েশ আতিদ দলের প্রধান লাপিদ বলেন, ‘আমাদের ইতিহাসে এত বড় রাজনৈতিক ব্যর্থতা আগে কখনো দেখা যায়নি।’

Ad
Ad

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগত—উভয় ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। তার ভাষায়, ‘তিনি নিজেই যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তার একটিও অর্জন করতে পারেননি।’

Ad

লাপিদ আরও বলেন, ‘অহংকার, অবহেলা এবং দুর্বল কৌশলগত পরিকল্পনার কারণে নেতানিয়াহু যে ক্ষতি করেছেন, তা কাটিয়ে উঠতে আমাদের বহু বছর সময় লাগবে।’

অপরদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। নিজেদের বিজয়ী দাবি করে দেশটি আলোচনার জন্য পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ১০ দফা প্রস্তাব দিয়েছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

সূত্র: দ্য গার্ডিয়ান

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃষা
সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃষা
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪২:০৩

পেটের অতিরিক্ত মেদ কমাতে করণীয়
পেটের অতিরিক্ত মেদ কমাতে করণীয়
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৭:০১



গ্রিন লাইফ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
গ্রিন লাইফ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩০:৩০

গাজীপুরে ডাকাত দলের হামলায় নারীর মৃত্যু
গাজীপুরে ডাকাত দলের হামলায় নারীর মৃত্যু
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২৯:০৪



Follow Us