• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৪৯:১০ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

হোয়াইট হাউসের কাছে এলোপাতাড়ি গুলি

৬ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৪৫:১৪

হোয়াইট হাউসের কাছে এলোপাতাড়ি গুলি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কাছে কে বা কারা এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ৫ এপ্রিল রোববার মধ্যরাতে লাফায়েট পার্ক এলাকার আশেপাশে গুলির শব্দ শোনার খবর পেয়ে কর্মকর্তারা সেখানে পৌঁছান। পরে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের ঠিক উত্তরে অবস্থিত এই পার্ক ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়।

Ad
Ad

সিক্রেট সার্ভিস জানায়, এ ঘটনায় সন্দেহভাজন কাউকে শনাক্ত করা যায়নি। কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।

Ad

এই ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন। সিক্রেট সার্ভিস জানায়, হোয়াইট হাউসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে প্রেসিডেন্টের বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তদন্তের কারণে এলাকাটির কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তবে পরে সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। সিক্রেট সার্ভিসের একজন প্রতিনিধি বিবিসিকে তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

৪ এপ্রিল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং জানান, ইস্টার উপলক্ষে এই সপ্তাহে ট্রাম্প ‘হোয়াইট হাউস ও ওভাল অফিসে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন’।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




১৫ অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ
১৫ অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ
২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০৯:৫৭





৭৯তম কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১২ মে
৭৯তম কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১২ মে
২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৭:০৫



Follow Us