আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরানের নৌ ও বিমান সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১ এপ্রিল বুধবার রাত ৯টায় হোয়াইট হাউস থেকে ভাষণ দেন তিনি।


ভাষণের শুরুতে তিনি নাসার ‘আর্টেমিস-২’ মিশনের সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। চাঁদগামী এই মিশনে অংশ নেওয়া নভোচারীদের সাহসিকতার প্রশংসা করেন তিনি।

এরপর গত এক মাস ধরে চলা ইরান-সংক্রান্ত সংঘাত নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।
ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, তারা ‘অসাধারণ কাজ করেছে’ এবং যুক্তরাষ্ট্র তাদের কোনোভাবেই ব্যর্থ হতে দেবে না।
এছাড়া ট্রাম্প অভিযোগ করেন, ইরান বিভিন্ন দেশের ওপর হামলা চালিয়েছে। এ প্রেক্ষিতে তিনি বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ থাকা উচিত নয়।
সূত্র: বিবিসি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available