• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৩৩:৫৯ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববাজারে কমলো তেলের দাম

২৭ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৩:১৪

বিশ্ববাজারে কমলো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার সময়সীমা পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

২৭ মার্চ শুক্রবার গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত আড়াইটায় দেখা যায়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৯৩ দশমিক ৭ ডলারে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ১০৬ দশমিক ১২ ডলারে।

Ad
Ad

বৃহস্পতিবার (২৬ মার্চ) তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। তবে আজ শুক্রবার দাম কিছুটা কমলেও তা আগের দিনের সেই বড় উল্লম্ফনকে পুরোপুরি কমিয়ে আনতে পারেনি। ইরান যুদ্ধ ধারণার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে- এমন ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই শুক্রবার (২৭ মার্চ) তেলের বাজারে এ পরিস্থিতি দেখা গেছে।

Ad

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু করার পর থেকে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। আর এ সময়ে ডব্লিউটিআই তেলের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ।
সূত্র: আল-জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


লক্ষ্মীপুরে একই সঙ্গে খোঁড়া হলো ৪টি কবর
লক্ষ্মীপুরে একই সঙ্গে খোঁড়া হলো ৪টি কবর
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:৫১




মুন্সীগঞ্জের তালতলা বাজারে অগ্নিকাণ্ড
মুন্সীগঞ্জের তালতলা বাজারে অগ্নিকাণ্ড
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৭:১৩



মধুপুরে ভুয়া পুলিশ আটক
মধুপুরে ভুয়া পুলিশ আটক
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:০০:০৮

বিশ্ববাজারে কমলো তেলের দাম
বিশ্ববাজারে কমলো তেলের দাম
২৭ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৩:১৪


Follow Us