• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ বিকাল ০৩:১০:৪৫ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

আলি লারিজানি নিহত, নিশ্চিত করল ইরান

১৮ মার্চ ২০২৬ সকাল ০৭:৪৯:৪০

আলি লারিজানি নিহত, নিশ্চিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। ১৭ মার্চ মঙ্গলবার তার ওপর হামলা চালায় ইসরায়েল। এরপর তারাই প্রথম তার মৃত্যুর তথ্য জানায়।

এ ঘটনার পর প্রায় একদিন পর বাংলাদেশ সময় বুধবার রাত ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করে ইরান।

Ad
Ad

এ ঘটনায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল একটি বিবৃতি প্রকাশ করেছে, যা প্রকাশ করে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ।

Ad

বিবৃতিতে বলা হয়, ‘ইরান ও ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষায় আজীবন সংগ্রামের পর আলি লারিজানি তার আকাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছেন। সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও জাতির সেবায় আত্মোৎসর্গ করে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন।’

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুর পর কার্যত দেশের শীর্ষ নেতৃত্বে উঠে আসেন লারিজানি এবং তার অধীনেই চলছিল সামরিক ও রাজনৈতিক কার্যক্রম। জানা গেছে, খামেনি মৃত্যুর আগে লারিজানিকেই দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে গিয়েছিলেন।

সূত্র: মেহের নিউজ, আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বকশীগঞ্জে ঈদ উপহার বিতরণ
বকশীগঞ্জে ঈদ উপহার বিতরণ
১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:২০:৪০


বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:০৮:০৫

পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
১৮ মার্চ ২০২৬ দুপুর ০১:১৪:১৮



Follow Us