• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৪৬:৫৮ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৩

১৬ মার্চ ২০২৬ সকাল ১১:২৮:২২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার গাজার মধ্যাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজন ছেলে শিশু, একজন অন্তঃসত্ত্বা নারী এবং নয়জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

Ad
Ad

আল-আকসা হাসপাতাল জানিয়েছে, নুসাইরাত শহরের শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ছিলেন ৩০ বছর বয়সী এক দম্পতি এবং তাদের ১০ বছর বয়সী ছেলে। নিহত নারী যমজ সন্তানের মা ছিলেন। একই সময়ে প্রতিবেশী একজন ১৫ বছর বয়সীও প্রাণ হারান।

Ad

স্থানীয়রা জানান, ‘আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, কোনো পূর্ব সতর্কতা ছিল না। আঘাতটি খুব শক্তিশালী ছিল।’

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ-জাওয়াইদা শহরের প্রবেশপথে দক্ষিণ-উত্তর ফিলাডেলফি করিডোরে একটি পুলিশ গাড়িতে হামলা হয়েছে। এতে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কর্নেল ইয়াদ আব ইউসুফ এবং নয়জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

আল-আকসা হাসপাতাল আহতদের সংখ্যা নিশ্চিত করেছে, মোট ১৪ জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

গাজায় দুই বছরের বেশি সময় ধরে ইসরায়েল ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে। যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি হলেও তা কার্যকর হচ্ছে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৬:৩৪




Follow Us