• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৫২:৩৪ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

আমরা কখনোই যুদ্ধবিরতির অনুরোধ করিনি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৬ মার্চ ২০২৬ সকাল ১০:৪৮:০৮

আমরা কখনোই যুদ্ধবিরতির অনুরোধ করিনি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি। সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান বলে বিবিসি জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় বলা হয়, ইরান একটি চুক্তি চায়। এ জন্য তিনটি শর্তের কথা জানায় ইরান। তবে ট্রাম্প বলেন, এতে সম্মত হতে রাজি নন তিনি, কারণ শর্তাবলী এখনও যথেষ্ট ভালো নয়।

Ad
Ad

ওই প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকানদের সাথে কথা বলার কোনো কারণ আমরা দেখছি না, কারণ যখন তারা আমাদের ওপর হামলা করার সিদ্ধান্ত নিয়েছিল, তখনও আমরা তাদের সাথে আলোচনায় ছিলাম।’

Ad

তিনি আরও বলেন, ‘এটা প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের পছন্দের একটি যুদ্ধ এবং আমরা আমাদের আত্মরক্ষা চালিয়ে যাব।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।

এ ছাড়া ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা করছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করছে ইসরায়েল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি
আজ মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি
১৬ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫০:০২








সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
সুন্দরবনে হঠাৎ রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৬:৩৪



Follow Us