• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ দুপুর ০২:১৫:৫১ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরাকে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

১৫ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:৩৬

ইরাকে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: চলতি সপ্তাহের শুরুতে ইরাকের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি সরবরাহকারী মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ছয়জন ক্রু সদস্যের পরিচয় প্রকাশ করেছে পেন্টাগন।

শনিবার এক বিবৃতিতে পেন্টাগন জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে দুর্ঘটনাটি শত্রুপক্ষের হামলার কারণে ঘটেনি। খবর বার্তা সংস্থা এএফপি’র।

Ad
Ad

গত বৃহস্পতিবার ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (কেসি-১৩৫) আকাশে বিধ্বস্ত হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযানে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে।

Ad

অভিযানের সঙ্গে যুক্ত আরেকটি বিমান নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পেন্টাগন জানায়, দুর্ঘটনায় নিহত ছয়জন ক্রু সদস্য হলেন- আলাবামা অঙ্গরাজ্যের অবার্নের বাসিন্দা জন ক্লিনার (৩৩), ওয়াশিংটন অঙ্গরাজ্যের কোভিংটনের বাসিন্দা আরিয়ানা সাভিনো (৩১), কেন্টাকির বার্ডসটাউনের বাসিন্দা অ্যাশলি প্রুইট (৩৪), ইন্ডিয়ানার মুরসভিলের বাসিন্দা সেথ কোভাল (৩৮), ওহাইও অঙ্গরাজ্যের উইলমিংটনের বাসিন্দা কার্টিস অ্যাংস্ট (৩০) এবং ওহাইওর কলম্বাসের বাসিন্দা টাইলার সিমন্স (২৮ )।

পেন্টাগন জানায়, তারা সবাই ওই বিমানের ক্রু সদস্য ছিলেন এবং দুর্ঘটনার সময় দায়িত্ব পালন করছিলেন। নিহতদের মধ্যে তিনজন মার্কিন বিমানবাহিনীর এবং বাকি তিনজন মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য।

পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। তবে এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ঘটনাটি শত্রুপক্ষের হামলা বা মিত্রবাহিনীর ভুলবশত গুলিবর্ষণের কারণে ঘটেনি।

এদিকে, ইরাকের ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ দাবি করেছে, তারা একটি কেসি-১৩৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করেছে।

তাদের দাবি, একই অভিযানে তারা আরেকটি বিমানকেও লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তবে সেটি শেষ পর্যন্ত পালিয়ে যেতে সক্ষম হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খুলনা বিভাগসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ
খুলনা বিভাগসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ
১৫ মার্চ ২০২৬ দুপুর ০১:৪৫:৪৫










Follow Us