• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ফাল্গুন ১৪৩২ রাত ০২:২৪:০৭ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

উদ্ধার হওয়া ইরানি নাবিকদের বিনামূল্যে ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

৯ মার্চ ২০২৬ সকাল ০৮:১৮:৫৭

উদ্ধার হওয়া ইরানি নাবিকদের বিনামূল্যে ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কা তাদের জলসীমার বাইরে উদ্ধার করা ইরানি নাবিকদের জন্য এক মাসের বিনামূল্যের ভিসা দেওয়ার পরিকল্পনা করছে।

দেশটির জননিরাপত্তা মন্ত্রী আনন্দা উইজেপালা জানিয়েছেন, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের জন্য সরকার ফ্রি ভিসা দেবে। যুদ্ধপরিস্থিতির কারণে তাদের নিজ দেশে ফিরতে কিছুটা সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

Ad
Ad

শনিবার ২০৪ জন নাবিককে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহর থেকে শ্রীলঙ্কা নৌবাহিনীর একটি ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি শ্রীলঙ্কার কাছে সহায়তা চেয়েছিল।

Ad

এর আগে বুধবার শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহর ডেনা ডুবে যায়। এতে অন্তত ৮৭ নাবিক নিহত হন।

শ্রীলঙ্কার নৌবাহিনী জানায়, ওই ঘটনার পর উদ্ধার অভিযানে ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাবমেরিনের টর্পেডো হামলায় কোনো যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানানো হয়েছে।
সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:৪৩









Follow Us