আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ২২ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। খবর বার্তা সংস্থা এএফপি।


ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাবাহর উপকূলীয় রাজধানী কোটা কিনাবালু থেকে ১০০ কিলোমিটারেরও কম উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬১৯ দশমিক ৮ কিলোমিটার নিচে। অধিক গভীরতার কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
অন্যদিকে, মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮ বলে উল্লেখ করেছে। সংস্থাটি জানায়, সাবাহর পশ্চিম উপকূল ও সারাওয়াক রাজ্যের বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পটির গভীরতা বেশি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের আশঙ্কা কম বলে মনে করছে ইউএসজিএস। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available