• ঢাকা
  • |
  • শনিবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ১২:১৫:২৪ (21-Mar-2026)
  • - ৩৩° সে:

করাচিতে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত ১৫

২০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৯:১৩

করাচিতে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ভবন ধসে পড়েছে। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাত শিশু ও তিন নারী রয়েছেন। আহত কমপক্ষে ২০ জন।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

Ad
Ad

সোলজার বাজার নামক এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

Ad

ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বা গ্যাস সাকশন মেশিন লিক হওয়ার কারণে বিস্ফোরণটি হয়ে থাকতে পারে।

এ ঘটনায় এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপে আরও মরদেহ পাওয়ার শঙ্কা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫১









Follow Us