• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:০০:১২ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানাল জাতিসংঘ

১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৮:৫১

বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানাল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সব রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্য জোরদার করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছে বিশ্বসংস্থাটি।

Ad

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বার্তায় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।

Ad
Ad

নির্বাচনের মাধ্যমে সৃষ্ট ইতিবাচক গতি কাজে লাগিয়ে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করতে সব রাজনৈতিক অংশীজনের প্রতি আহ্বান জানান জাতিসংঘপ্রধান।

আইনের শাসন সমুন্নত রাখা, সংখ্যালঘুদের সুরক্ষাসহ সব নাগরিকের পূর্ণ মানবাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন আন্তোনিও গুতেরেস।

আগামী দিনগুলোতে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণপ্রক্রিয়া অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।

বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও সামাজিক সম্প্রীতি জোরদারের অব্যাহত প্রচেষ্টায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৬:৩২


গাজীপুর–১ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
গাজীপুর–১ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫১:০৮



নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির
নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২৩:০৫



বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ
বার্সেলোনাকে টপকে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৯:০৪

Follow Us