• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:১৮:৫১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

নতুন সরকারের সঙ্গে অভিন্ন অগ্রাধিকার নিয়ে কাজ করবে যুক্তরাজ্য

১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৩৮

নতুন সরকারের সঙ্গে অভিন্ন অগ্রাধিকার নিয়ে কাজ করবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে অভিন্ন অগ্রাধিকারভিত্তিক বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।

১৪ ফেব্রুয়ারি শনিবার নির্বাচন প্রসঙ্গে দেওয়া এক বিবৃতিতে এ আগ্রহের কথা জানায় যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর বা এফসিডিও।

বিবৃতিতে এফসিডিওর একজন মুখপাত্র বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে তারা স্বাগত জানাচ্ছেন। শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

মুখপাত্র আরও বলেন, এটি বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষা ও জনগণের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন সরকারের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কার্যক্রমের দিকে তারা আগ্রহভরে তাকিয়ে আছেন।

অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা এমন বিভিন্ন অভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে যুক্তরাজ্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us