• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:৫৮:২৪ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

জাতিসংঘ প্রতিবেদন: গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ৯০ শতাংশ স্কুল

১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৮:০৮

জাতিসংঘ প্রতিবেদন: গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ৯০ শতাংশ স্কুল

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ইসরায়েলের দু’বছরের আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ৯০ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানায় সংস্থাটি।

ইউএনআরডব্লিউএ’র পোস্টে বলা হয়, গাজার অক্ষত স্কুলগুলো আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। শিশুরা এখন শিক্ষার জন্য সম্পূর্ণভাবে অস্থায়ী শ্রেণিকক্ষ বা ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল।

Ad
Ad

এতে আরও জানানো হয়, সংস্থাটি বিপর্যয়ের মধ্যে থাকা গাজার শিশুদের শিক্ষা সহায়তার জন্য কাজ করছে।

Ad

২০২৩ সালের ৭ অক্টোবর গাজার ওপর দীর্ঘ অবরোধ ভাঙতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো ইসরাইলে অভিযান চালায়। এর জেরে ভূমধ্যসাগর সংলগ্ন ক্ষুদ্র এ ভূখণ্ড লক্ষ্য করে সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহতম আগ্রাসন শুরু করে ইসরাইলি বাহিনী। দুই বছরের বেশি আগ্রাসনে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, ৭২ হাজার ৪৫ জন নিহত হয়েছেন।

সূত্র: টিআরটি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১




Follow Us