• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৮:১৫ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোয় দুই পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ

৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫৪:২১

‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোয় দুই পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পক্ষে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোর অভিযোগে দুই ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রাজস্থান রাজ্যের আজমিরের বিভিন্ন স্থানে তারা এসব স্টিকার লাগিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিয়ে তাদের ভিসা বাতিল করে আনুষ্ঠানিকভাবে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ জারি করা হয়েছে। খবর এনডিটিভির।

Ad

ভিসা বাতিল হওয়া পর্যটকরা হলেন ব্রিটিশ নাগরিক লুইস গ্যাব্রিয়েল ডি. এবং তার স্ত্রী আনুশি এমা ক্রিস্টিন। তারা পর্যটক ভিসায় ভারতে এসে রাজস্থানের পুষ্কর এলাকায় অবস্থান করছিলেন।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়, গত ২১ জানুয়ারি গোয়েন্দা বিভাগ তথ্য পায় যে, ওই দম্পতি আজমিরের বিভিন্ন জনসমাগমস্থলে ফিলিস্তিনের সমর্থনে স্টিকার লাগাচ্ছেন। পরে সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের তথ্য যাচাই করে গোয়েন্দারা তাদের শনাক্ত করেন। এরপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে।

পুলিশের দাবি, পর্যটক ভিসায় ভারতে অবস্থান করেও তারা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন, যা ভিসার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন। পরবর্তীতে জেলা পুলিশের সহায়তায় সংশ্লিষ্ট স্টিকারগুলো সরিয়ে ফেলা হয়।

ভারতীয় কর্তৃপক্ষ জানায়, পর্যটক ভিসায় ভারতে অবস্থানকালে কোনো ধরনের রাজনৈতিক, প্রতিবাদমূলক বা আদর্শিক কর্মকাণ্ডে অংশ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এ কারণেই আইন অনুযায়ী তাদের ভিসা বাতিল করে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৩:৫৫

জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২২:৫৯

জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৩:১৭

প্রশাসনকে নিরপেক্ষ থাকার তাগিদ এ্যানির
প্রশাসনকে নিরপেক্ষ থাকার তাগিদ এ্যানির
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৮:৫০

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৩:০৮







Follow Us