• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০১:১৫:৩২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করলো যুক্তরাষ্ট্র

১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:০২:৪৯

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ এবং দেশটির তেল সম্পদের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে প্রথম চালানের তেল বিক্রি করে প্রায় ৫০ কোটি ডলার আয় করা হয়েছে।

Ad

গত ৪ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে আটক করে মার্কিন সেনাবাহিনী।

Ad
Ad

বর্তমানে তারা দুজনই নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন। মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগে মাদুরো ও তার স্ত্রীর বিচার অনুষ্ঠিত হবে।

মাদুরো দম্পতিকে আটক করার তিন দিন পর, ৭ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা দেন। তিনি জানান, প্রথম চালান হিসেবে ভেনেজুয়েলা থেকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল (এক ব্যারেল সমান ১৫৯ লিটার) জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে।

ওই প্রথম চালানের তেলই ইতোমধ্যে ৫০ কোটি ডলারে বিক্রি হয়েছে বলে জানানো হয়েছে।

এ দিকে গত ৯ জানুয়ারি শুক্রবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে বিভিন্ন মার্কিন তেল কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠক শেষে তিনি ঘোষণা দেন, ভেনেজুয়েলার তেল খাতে অচিরেই অন্তত ১০০ ডলারের বিনিয়োগ আসবে।

এই ঘোষণার মাধ্যমে পরোক্ষভাবে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগের আহ্বান জানান। তবে অধিকাংশ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা সেই প্রত্যাশায় ইতিবাচক সাড়া দেননি।

মার্কিন তেল কোম্পানি অ্যাক্সন মোবিলের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যারেন উডস সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ সম্ভব নয়। এটি বিনিয়োগের জন্য উপযোগী নয়। কারণ সেখানে এখনো প্রয়োজনীয় আইনগত ও বাণিজ্যিক কাঠামো তৈরি হয়নি। সেগুলো গড়ে উঠলেই কেবল আমরা বিনিয়োগের রিটার্ন সম্পর্কে ধারণা করতে পারব।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ রাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক সংস্থা ইউএস অ্যানার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)-এর তথ্য অনুযায়ী, দেশটির খনিগুলোতে অন্তত ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেলের মজুত রয়েছে। বিশ্বের মোট তেল মজুতের প্রায় এক পঞ্চমাংশই রয়েছে ভেনেজুয়েলায়।

যদিও বিপুল মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার দৈনিক তেল উৎপাদন তুলনামূলকভাবে কম। দেশটি প্রতিদিন গড়ে মাত্র ১০ লাখ ব্যারেল তেল উত্তোলন করে। আন্তর্জাতিক বাজারে প্রতিদিন যে পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহ হয়, তার মাত্র দশমিক ৮ শতাংশ আসে ভেনেজুয়েলা থেকে।

ভেনেজুয়েলার অপরিশোধিত তেল তুলনামূলকভাবে ভারী ও ঘন প্রকৃতির। এ ধরনের তেল উত্তোলন ও পরিশোধনে অন্যান্য তেলের তুলনায় বেশি সতর্কতা ও প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন হয়। তবে এই তেল পরিশোধনের মাধ্যমে উন্নতমানের ডিজেল, অ্যাসফল্ট, শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী জ্বালানি এবং ভারী যন্ত্রপাতিতে ব্যবহারের উপযোগী বিভিন্ন জ্বালানি পণ্য উৎপাদন করা সম্ভব।

সূত্র: সিএনএন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us