• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৩:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের হামলা সংঘাতের তীব্রতা বৃদ্ধি ঘটাতে পারে: অ্যান্তোনিও গুতেরেস

২২ জুন ২০২৫ দুপুর ১২:২৫:৩০

যুক্তরাষ্ট্রের হামলা সংঘাতের তীব্রতা বৃদ্ধি ঘটাতে পারে: অ্যান্তোনিও গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় প্রতিক্রিয়া প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এই হামলাকে চলমান সংঘাতের তীব্রতার ‘ভয়াবহ বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছেন।

Ad

তিনি মন্তব্য করেছেন যে এখন ‘সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বড় ধরনের ঝুঁকি’ তৈরি হয়েছে।

Ad
Ad

এর ফলে ‘বেসামরিক নাগরিক, মধ্যপ্রাচ্য ও বিশ্বের’ জন্য ভয়াবহ বিপর্যয়মূলক পরিস্থিতি তৈরি হতে পারে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

তার পোস্টে তিনি আরও লেখেন যে এই মুহূর্তে ‘শুধুমাত্র কূটনীতির মাধ্যমে’ এই সমস্যার সমাধান করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

ইরানের ফোর্দো, নাতাঞ্জ আর ইসফাহানের পারমাণবিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলার কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভাষণ দেন। ওই ভাষণে ইরান শান্তি অলোচনায় না বসলে তাদের ওপর আরও হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭






Follow Us