• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:১৬:১৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সুইডেনে স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় প্রায় ১০ জন নিহত

৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:২৪:৩২

সুইডেনে স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় প্রায় ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের পশ্চিমে অবস্থিত ওরেব্রো শহরে প্রাপ্তবয়স্কদের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স।

Ad

পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে হামলাকারী বন্দুক নিয়ে রিসবার্গস্কা নামক স্কুলটিতে প্রবেশ করে। এ সময় হামলাকারী এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তকর্মীদের গুলিতে হামলাকারী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা স্কুলভবনটিতে তল্লাশি চালাচ্ছে। তবে এখনও হামলার উদ্দেশ্য জানা যায়নি।

পুলিশ আরও জানায়, একজন বন্দুকধারীই এই হামলা ঘটিয়েছে বলে ধারণা হচ্ছে। এই হামলার সাথে কোনো গোষ্ঠী জড়িত আছে বলে আপাতত মনে হচ্ছে না। এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

এদিকে এই ঘটনাকে সুইডেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন শোক প্রকাশ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯




Follow Us