• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩১:৫৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫

১৫ নভেম্বর ২০২৪ সকাল ০৯:২৯:০৪

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবাননজুড়ে ভয়াবহ হামলায় একদিনে কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজায় ২৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

Ad

আর লেবাননে একদিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরও ২১ জন। ১৪ নভেম্বর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৪ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৭৩৬ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও ২১ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৮৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৪ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪


Follow Us