• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৫:৪৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ইসরাইলের হামলায় লেবাননে নিহত আরও ৯২

২৭ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:০১:৫৪

ইসরাইলের হামলায় লেবাননে নিহত আরও ৯২

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। মধ্যপ্রাচ্যের এই দেশজুড়ে হওয়া সর্বশেষ হামলায় আরও ৯২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।

Ad

এতে করে গত কয়েকদিনে লেবাননে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেল। ২৭ সেপ্টেম্বর শুক্রবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

Ad
Ad

সংবাদমাধ্যমটি বলছে, ইসরাইলের বিমান হামলায় লেবাননে গত ২৪ ঘণ্টায় আরও ৯২ জন নিহত হয়েছেন বলে লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

বেশ কয়েকটি বিবৃতিতে তারা বলেছে, ইসরাইলি হামলায় দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহর ও গ্রামে ৪০ জন, পূর্বাঞ্চলের দুটি এলাকায় ৪৮ জন এবং মধ্য মাউন্ট লেবানন গভর্নরেটের পূর্বে চারজন নিহত হয়েছেন। এছাড়া ইসরাইলি হামলায় এদিন মোট ১৫৩ জন আহত হয়েছেন।

সবমিলিয়ে গত সোমবার ইসরাইলের বিমান হামলা শুরু হওয়ার পর থেকে লেবাননে ৭০০ জনের বেশি মানুষ মারা গেছেন।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননে উত্তেজনা কমানোর ক্রমবর্ধমান আহ্বান প্রত্যাখ্যান করেছেন এবং হিজবুল্লাহর বিরুদ্ধে “পূর্ণ শক্তি” দিয়ে আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, যতক্ষণ না হিজবুল্লাহ সীমান্তজুড়ে রকেট নিক্ষেপ বন্ধ না করে, ততক্ষণ হামলা চলবে।

অন্যদিকে ইসরাইলের সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় লেবাননে ২২০টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। সেনাবাহিনী বলেছে, উত্তরাঞ্চলীয় কমান্ডের আদেশ অনুসরণ করে ইসরাইলি যুদ্ধবিমানগুলো গত দিনে এসব “সন্ত্রাসী লক্ষ্যবস্তু” আক্রমণ করে।

বিবৃতিতে বলা হয়েছে, হামলার এই লক্ষ্যবস্তুগুলোর মধ্যে সামরিক ভবন, ইসরাইলে গোলাবর্ষণে ব্যবহৃত লঞ্চার এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রের গুদামও রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


Follow Us