• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১০:২২:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

উন্নয়ন পুরো বাঙালি জাতির জন্য: এম এ সালাম

২৪ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:৪৮:০৩

উন্নয়ন পুরো বাঙালি জাতির জন্য: এম এ সালাম

আমিরাত প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন সাড়ে সাত কোটি বাংলাদেশি মানুষের জন্যে দেশ স্বাধীন করেছেন, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজও কিন্তু পুরো বাঙালি জাতির জন্য। এগুলো শুধু আওয়ামীলীগের জন্য তিনি করেননি।

Ad

২৩ সেপ্টেম্বর শনিবার দুবাই ক্রাউন প্লাজা বল রুমে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম।

Ad
Ad

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে সংগঠনটির সভাপতি নুরুন নবী রোশনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এ মনিরের পরিচালনায় এতে বিশেষ অথিতি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব জাফর আহামেদ, চট্রগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদার, বাংলাদেশ সমিতি শারজার সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গণি চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ আজমান কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সমিতি আজমানের সভাপতি আব্দুল আলিম, বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সভাপতি আরশাদ হোসেন হিরো, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির তালুকদার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us