• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ সকাল ১০:৫১:৫৮ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

লেবাননে থাকা বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা জারি করেছে দূতাবাস

১০ এপ্রিল ২০২৬ সকাল ০৮:২৪:৪৪

লেবাননে থাকা বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা জারি করেছে দূতাবাস
“লেবাননে ইসরায়েলের হামলার ফাইল ছবি”

নিজস্ব প্রতিবেদক: লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস।

৯ এপ্রিল বৃহস্পতিবার এক জরুরি সতর্কবার্তায় এসব এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

Ad
Ad

সতর্কবার্তায় বলা হয়েছে, বৈরুতের বিভিন্ন এলাকায় সম্ভাব্য আক্রমণের বিষয়ে জরুরি সতর্কবার্তা প্রদান করা হলো।  

Ad

এলাকাগুলো হলো, সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড, আল-উযায়ী, আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ ও বাদারো (আল-শিয়ার কাছে)।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সশস্ত্রবাহিনী লেবাননের বিভিন্ন এলাকায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে শত শত মানুষকে হতাহত করার প্রেক্ষিতেই এই জরুরি সতর্কবার্তা জারি করল বৈরুতস্ত বাংলাদেশ দূতাবাস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নোয়াখালীতে টিউবওয়েলে জ্বলছে আগুন
নোয়াখালীতে টিউবওয়েলে জ্বলছে আগুন
১০ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৩:২০







Follow Us