হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীকে বাঁচাতে দুই দিন ব্যাপী একটি ফান্ডরাইজার বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

৬ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত এই অনলাইন বিতর্ক প্রতিযোগিতা চলবে।


হাবিপ্রবির ফুড প্রসেস ও ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ১ম বর্ষের শিক্ষার্থী মেহেরিন চৌধুরী লাবণ্য লড়াই করছে ভয়াবহ রক্তজনিত ক্যান্সার 'টি-সেল অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া' রোগের সঙ্গে। তাঁর প্রত্যয়ে হাবিপ্রবির ডিবেটিং সোসাইটি একটি উন্মুক্ত বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করেছে। উক্ত আয়োজনে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪ টি বিতর্ক টিম অংশগ্রহণ করছে। উক্ত আয়োজন থেকে প্রাপ্ত অর্থ লাবণ্যর চিকিৎসার জন্য ব্যয় করা হবে।
আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা:
bKash: 01701-987424 (Roushan Ara Begum), 01521-765645 (Mahrin Chowdhury)
Nagad: 01701-987424
Rocket: 01701-9874244
ব্যাংক ট্রান্সফার:
Account Name: Md. Mahrab Hasan Chowdhury
Account Number: 013031100023596
Bank: NRBC Bank, Rangpur Branch
E-Transfer Email: mehjabinankan@gmail.com
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available