• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:৫৬:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

২১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:১৩

টাঙ্গাইলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, টাঙ্গাইল শাখা।

Ad

২১ ডিসেম্বর রবিবার সকালে ব্যাংকটির টাঙ্গাইল শাখা ভবনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের এভিপি ও টাঙ্গাইল শাখা ব্যবস্থাপক ফজলুল বারি। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছরের মতো এবারও টাঙ্গাইল শাখার মাধ্যমে পর্যায়ক্রমে মোট ৭৫০টি কম্বল বিতরণ করা হচ্ছে।

শীতবস্ত্রপ্রাপ্ত এক বৃদ্ধা বলেন, ‘সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে সম্মানের সঙ্গে শীতের কম্বল পেয়ে আমি খুবই আনন্দিত। এজন্য ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক ফজলুল বারি বলেন, ‘প্রতিবছরই আর্ত মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আর্থিক সেবার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।’

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার খান মো. রিয়াসাত আজিম, নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমসহ শাখার অন্যান্য কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us