• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৯:০২:১৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

একটি হুইল চেয়ারের আকুতি শিশু বায়েজিদের বাবার

১১ জুলাই ২০২৪ দুপুর ১২:৫৭:২৬

একটি হুইল চেয়ারের আকুতি শিশু বায়েজিদের বাবার

মো. ফজলুল হক, পাবনা: জন্ম থেকেই প্রতিবন্ধী শিশু বায়েজিদ, বয়স মাত্র পাঁচ বছর। অন্য শিশুদের মতো সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। এমনকি বসেও থাকতে পারে না। দিন রাত বিছানায় শুয়ে আর মায়ের কোলেই কাটছে তার জীবন।

Ad

বায়েজিদ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পাছ বেতুয়ান গ্রামের হতদরিদ্র ইউনুস আলীর সন্তান। অর্থাভাবে প্রতিবন্ধী ছেলের জন্য একটি হুইল চেয়ার কেনারও সামর্থ্য নেই দরিদ্র পরিবারটির। তাই সমাজের বিত্তবান মানুষদের নিকট একটি হুইল চেয়ারের আকুতি জানিয়েছেন পিতা ইউনুস।

Ad
Ad

এ বিষয়ে ইউনুস আলী বলেন, ‘তার চার সন্তানের মধ্যে বায়েজিদ সবার ছোট। জন্ম থেকেই প্রতিবন্ধী। বায়েজিদ উঠে দাঁড়াতে পারে না। এমনকি বসেও থাকতে পারে না। সব সময় বিছানায় শুইয়ে রাখতে হয় তাকে। একটি হুইল চেয়ার হলে ছেলেটাকে নিয়ে একটু চলাফেরায় সুবিধা হতো।’

তিনি আরও বলেন, ‘আমার অভাবের সংসার। মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। ওয়াপদা বাঁধের সরকারি জায়গায় ঘর তুলে বসবাস করি। অন্যের বাড়িতে কাজ করে যা উপার্জন হয়, তা দিয়ে কোনোমতে চলে সংসার। এ অবস্থায় আমার প্রতিবন্ধী ছেলেটাকে একটি হুইল চেয়ার কেউ কিনে দিলে আমি অনেক খুশি হতাম।’

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাহেব আলী জানান, ‘প্রতিবন্ধী শিশুটিকে নিয়ে ওই পরিবারটি দুর্ভোগের মধ্যে রয়েছে। শিশুটিকে একটা প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন একটি হুইল চেয়ারের ব্যবস্থা হলে অসহায় পরিবারটির দুর্ভোগ কিছুটা লাঘব হতো।’

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার বলেন, ‘প্রতিবন্ধী  শিশুটির পরিবার লিখিত আবেদন করলে হুইল চেয়ারের বিষয়টি দেখা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫





Follow Us