• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০২:০৪:০০ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৭

২৮ জুন ২০২৫ রাত ০৮:৩৩:৫০

করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৭

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) করোনায় আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে সাতজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট ৫৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২২ জনের।

Ad

২৮ জুন শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একইসঙ্গে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট ২২ জনের মৃত্যু হলো। এর মাধ্যমে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা (২০২০ থেকে) বেড়ে ২৯ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনের মধ্যে একজনের বাড়ি সিলেটে, অপরজন চট্টগ্রামের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৮৭ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। ২০২২ সাল থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসতে থাকে। এক পর্যায়ে এটি শূন্যে নেমে আসে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us