• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৩১:৩৮ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল সেনেগাল

২ জুন ২০২৬ দুপুর ১২:৪৪:৫৪

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল সেনেগাল

স্পোর্টস ডেস্ক: ফিফার নির্ধারিত চূড়ান্ত সময়সীমার শেষ মুহূর্তে এসে আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সেনেগাল। প্রাথমিক দলে থাকা দুই ডিফেন্ডার মুস্তাফা এমবো ও ইলাই কামারাকে বাদ দিয়ে দল চূড়ান্ত করেছেন প্রধান কোচ পাপে থিয়াউ।

গত ২১ মে বিশ্বকাপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন সেনেগাল কোচ। সেই তালিকা থেকে প্যারিস এফসির সেন্ট্রাল ব্যাক মুস্তাফা এমবো এবং বেলজিয়ামে জন্ম নেওয়া আন্ডারলেখটের ফুলব্যাক ইলাই কামারা শেষ পর্যন্ত জায়গা পাননি মূল দলে।

আফ্রিকান অঞ্চলের ১০টি বিশ্বকাপগামী দলের মধ্যে সেনেগালকে এবার অন্যতম শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। দলের আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ তারকা সাদিও মানে। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন।

সাদিও মানের পাশাপাশি সেনেগালের আক্রমণভাগে রয়েছেন নিকোলাস জ্যাকসন, ইলিমান এনদিয়ায়ে এবং ইসমাইলা সারের মতো তারকারা। এছাড়া চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৮ বছর বয়সী উদীয়মান প্রতিভা বারা এনদিয়ায়েও।

বিশ্বকাপে সেনেগাল তাদের অভিযান শুরু করবে আগামী ১৬ জুন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স।

সেনেগালের ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: এডুয়ার্ড মেন্ডি, মোরি দিয়াও, ইয়েভান দিয়োফ।

ডিফেন্ডার: ক্রেপিন দিয়াত্তা, অ্যান্টোইন মেন্ডি, কালিদু কুলিবালি, এল হাদজি মালিক দিয়োফ, মামাদু সার, মুসা নিয়াকাহাতে, আবদুলায়ে সেক, ইসমাইল জ্যাকবস।

মিডফিল্ডার: ইদ্রিসা গানা গেয়ে, পাপে গেয়ে, লামিন কামারা, হাবিব দিয়ারা, পাথে সিস, পাপে মাতার সার, বারা সাপোকো এনদিয়ায়ে।

ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাইলা সার, ইলিমান এনদিয়ায়ে, আসানে দিয়াও, ইব্রাহিম এমবায়ে, নিকোলাস জ্যাকসন, বাম্বা দিয়েং ও শেরিফ এনদিয়ায়ে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫

Follow Us