• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:০৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক ও শ্রমিকদের প্রশিক্ষণ

১২ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৪৪:৪৫

শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক ও শ্রমিকদের প্রশিক্ষণ

মানিকগঞ্জ প্রতিনিধি: শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবহন চালক ও শ্রমিকদের অংশগ্রহণে মানিকগঞ্জে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

১১ ডিসেম্বর সকাল ১১টায় জেলা পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

Ad
Ad

পরিবেশ অধিদপ্তর সিনিয়র কেমিস্ট এ, কে, এম, ছামিউল আলম কুরসির সঞ্চালনায় এবং পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মকছেদুল মোমিন। এছাড়াও বক্তব্য রাখেন ইন্সপেক্টর (ট্রাফিক) মো. বজলুর রহমান, বিআরটিএ’র সহকারী পরিচালক মাহবুব কামাল ও মানিকগঞ্জে কর্মরত পরিবহন চালক শ্রমিকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ক্রমবর্ধমান যানবাহনে অহেতুক হর্ন, যত্রতত্র সাউন্ড বক্স, মাইকের মাধ্যমে উচ্চ শব্দ সৃষ্টি করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা হচ্ছে। আমাদের আর্থ-সামাজিক উন্নয়নকে টেকসই করতে হলে অন্যান্য দূষণের পাশাপাশি শব্দদূষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়াও শব্দদূষণ রোধে আইন মেনে চলার উপর গুরুত্বারোপ করতে হবে। এ সময় উপস্থিত পরিবহন চালক ও শ্রমিকগণ শব্দদূষণ রোধে অধিকতর সচেতন হওয়া ও আইন মেনে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us