বিনোদন ডেস্ক: বিতর্কিত সরকে চুনর তেরী সরকে গানকে ঘিরে সমালোচনার মুখে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি।
৭ মে বৃহস্পতিবার ভারতের দিল্লিতে জাতীয় নারী কমিশনের সামনে হাজিরা দিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।


একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অনাথ মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি প্রকাশের পর থেকেই এর কথা ও দৃশ্যায়ন নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই গানটির নাচ ও উপস্থাপনাকে অশালীন ও কুরুচিকর বলে অভিযোগ করেন। পরে বিষয়টি আদালত ও জাতীয় নারী কমিশন পর্যন্ত গড়ায়। বিতর্কের মুখে গানটি নিষিদ্ধও করা হয়।
হাজিরা শেষে নোরা ফাতেহি বলেন, ‘কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। তবে একজন শিল্পী হিসেবে আমি এই ঘটনার দায় নিচ্ছি এবং সবার কাছে ক্ষমা চাচ্ছি। পরিস্থিতি আমাকে এমন এক অবস্থানে দাঁড় করিয়েছে যে আমি সত্যিই লজ্জিত।’
তিনি আরও জানান, ভবিষ্যতে অনাথ মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে তাদের পড়াশোনার সম্পূর্ণ ব্যয় বহন করবেন।
গানটিতে নোরার সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। এ ঘটনায় তাকেও জাতীয় নারী কমিশনে তলব করা হয়। এর আগে গত ২৭ এপ্রিল কমিশনে হাজিরা দেন তিনি।
সে সময় সঞ্জয় দত্তের আইনজীবী হেমন্ত শাহ দাবি করেন, গানটি যে ভাষায় রেকর্ড করা হয়েছিল তা অভিনেতা বুঝতেন না। ফলে গানের কথা বা অর্থ সম্পর্কে অবগত না হয়েই তিনি এতে পারফর্ম করেছিলেন।
দুই তারকার বক্তব্যের পর আলোচিত এই গানকে ঘিরে বিতর্ক কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available