বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর সম্পর্কে সময়ের সঙ্গে বেড়েছে গভীরতা। এমনই এক আবেগঘন মুহূর্ত দেখা গেল ওমর সানীর জন্মদিনে।
প্রিয় স্বামীর জন্মদিন উপলক্ষে ভিডিও বার্তায় কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমী। ভিডিওতে তাকে উচ্ছ্বসিত মেজাজে দেখা যায়। তিনি ওমর সানিকে নিজের জীবনের ছায়া হিসেবে উল্লেখ করে বলেন, ‘শুভ জন্মদিন সানি, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি আমাদের মাঝে, আমার জীবনে বটগাছ হয়ে সবসময় থাকো।’


স্বামীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শাশুড়ির প্রতিও শ্রদ্ধা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘যে মা তোমাকে জন্ম দিয়েছেন, তার জন্যও আল্লাহর কাছে দোয়া করি। তার কারণেই আমরা তোমাকে পেয়েছি।’

বার্তার শেষ অংশে তিনি আরও বলেন, ‘বারবার তোমাকে এভাবেই আমার পাশে চাই, সব সময়ের জন্য। লাভ ইউ! হ্যাপি বার্থডে টু ইউ।’
দীর্ঘদিনের ক্যারিয়ারে পর্দার রোমান্সকে বাস্তব জীবনে রূপ দিয়ে ওমর সানি ও মৌসুমী শোবিজ অঙ্গনে অন্যতম সফল দম্পতি হিসেবে পরিচিত। মৌসুমীর এই আবেগঘন বার্তা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available